Saturday, June 20, 2026

অলিম্পিক অনিশ্চিত, তবে প্রথা মেনে জাপানে এল অলিম্পিক মশাল শিখা

Date:

Share post:

করোনা আতঙ্কে যথাসময়ে অলিম্পিক আয়োজন ঘিরে বড় প্রশ্নচিহ্ন। এর মধ্যেই গ্রীসের হাত থেকে জাপানের হাতে এল অলিম্পিক মশাল শিখা। কিছুটা নিয়মরক্ষার মতন করেই আয়োজক দেশের হাতে এল মশাল। করোনার ছোবলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে দশহাজার। ২৪ জুলাই থেকে জাপানের রাজধআনী শহর টোকিওয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার কথা। নির্দিষ্ট সময়ে অলিম্পিক আয়োজন নিয়ে বারবার সবুজ সংকেত দিয়েছে জাপান। তবে করোনার কারণে এ সময়ে অলিম্পিক নিয়ে অ্যাথলিটদের অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে। এরপরে বৃহস্পতিবার অলিম্পিক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়। তবে এরই মধ্যে প্রথা অনুযায়ী আয়োজক দেশের হাতে অলিম্পিক মশাল শিখা তুলে দিল গ্রীস। একটি বিশেষ সাদা বিমানে জাপানে পৌঁছয় অলিম্পিক মশালের শিখা। গ্রীসের হাত থেকে মশাল শিখা গ্রহণ করেন বিখ্যাত অ্যাথলিট তাদাহিরো নোমুরা এবং সাওরি যোশিদা। আগামী ২৬ মার্চ ফুকুশিমা থেকে শুরু হবে মশাল ব়্যালি।

আরও পড়ুন-করোনায় পিছল কান চলচ্চিত্র উৎসব

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...