Sunday, June 21, 2026

করোনা আতঙ্কে বন্ধ পতিতালয়, নির্দেশ সরকারের

Date:

Share post:

যৌনপল্লিতেও নিষেধাজ্ঞা জারি। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী পাঁচ এপ্রিল পর্যন্ত দেশের সবথেকে বড় যৌনপল্লি বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। গোয়ালন্দ ঘাটের কাছে গড়ে ওঠা দৌলতদিয়া যৌনপল্লি শুধু বাংলাদেশ নয় এশিয়ার সবথেকে বড় গণিকালয় গুলির মধ্যে একটি। বর্তমানে প্রায় চার হাজার যৌনকর্মী এখানে পেশায় যুক্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। তাই মারণ ভইরাসের সংক্রমন রুখতে আপাতত ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে দুশ্চিন্তার ভাঁজ যৌনকর্মীদের মধ্যে। তবে ব্যবসা বন্ধ থাকার জন্য যাতে তাদের দিন গুজরানে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক যৌনকর্মীকে বিনামূল্যে ১৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তাছাড়া ভাড়াটিয়াদের কাছ থেকে আপাতত বাড়িভাড়া না নেওয়ার জন্যও কুঠি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...