Saturday, June 20, 2026

করোনার জের, রবিবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হচ্ছে ঢাকায়

Date:

Share post:

যাত্রীদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগামীকাল রবিবার থেকে কোনও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। আজ শনিবার রাতে সর্বশেষ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর রাতেই যাত্রী নিয়ে ফ্লাইটটি শারজার উদ্দেশ্যে রওনা দেবে। ঢাকা বিমানবন্দর সূত্রে একথা জানানো হয়েছে ।এতদিন সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও চালুসংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ছিল । আগামী ৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রাম থেকে তাদের ফ্লাইটও বন্ধ থাকবে। শনিবার রাতের পর বন্ধ হচ্ছে এয়ার এরাবিয়া।
এই বিষয়ে চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বলেছেন, গত বৃহষ্পতিবার থেকে দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল । চট্টগ্রাম থেকে সব আর্ন্তজাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও আভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু থাকবে।
ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেে , করোনাভাইরাসের কারণে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দেওয়ায় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এখন যাত্রী উঠানামা ৭০ শতাংশ কমেছে। কমে গেছে আভ্যন্তরীণ রুটের যাত্রী ও ফ্লাইট। গত বুধবার আন্তর্জাতিক রুটে ৭০০ যাত্রী উঠানামা করলেও বৃহষ্পতিবার সেটি কমে ৬০০ তে নেমেছে।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...