Saturday, June 20, 2026

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

Date:

Share post:

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার ঘটনা নেই। আর সেখানেই ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সোনারপুরে (Sonarpur) দেখা করতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে শনিবার, তাকে পরিকল্পিত খুনের চেষ্টা বলে দাবি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav)। অন্যদিকে যেভাবে টানা দেড় ঘণ্টা পুলিশকে ধারে কাছেও দেখা যায়নি, তাতে বিজেপির প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

সোনারপুরে নজিরবিহীন হামলার সাক্ষী তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় যেভাবে সাংসদকে ঘিরে মারধর করে, চশমা, ঘড়ি ছিঁড়ে দেওয়া হয়, তাতে প্রতিক্রিয়া গোটা দেশজুড়ে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) দাবি করেন, তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনামাফিক হামলা চালিয়ে বাংলার নৈরাজ্যের শাসক বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি শুধুমাত্র ঘৃণার, হিংসার, নেতিবাচক রাজনীতি করতেই সক্ষম। এই স্পর্শকাতর সময়ে পুলিশের অনুপস্থিতি একটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে।

যেভাবে ঘোষিত কর্মসূচিতে গিয়ে আক্রান্ত দেশের একজন সাংসদ, তা নিয়ে সরব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে পুলিশ ও বিজেপির দিকে তোপ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। তাঁর অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় আহত পরিবারের সঙ্গে সোনারপুরে দেখা করতে গিয়ে যে জঘন্য় ও অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার তীব্র নিন্দা করি। একজন গুরুত্বপূর্ণ বিরোধী সাংসদের জন্য যেভাবে ইচ্ছাকৃতভাবে পুলিশের অনুপস্থিতি দেখা গিয়েছে তা বিজেপির প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতি পরিমাণকেই স্পষ্ট করে দেয়।

আরও পড়ুন : সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

সেই সঙ্গে সাংসদদের নিরাপত্তার দাবিতে খাড়গের দাবি, পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রের সরকার যেন সব বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং এই ধরনের হামলা রুখতে পদক্ষেপ নেয়। রাজনৈতিক বিভেদ কোনও হিংসা তৈরির কারণ হতে পারে না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...