Friday, June 26, 2026

মোদিকে চিঠি নবীনের, করোনার জন্য আপাতত স্থগিত হতে পারে এনপিআর সমীক্ষার কাজ

Date:

Share post:

দেশের কাছে করোনাভাইরাস মোকাবিলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা রুখতে বাড়তি নজরদারি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষা বা এনপিআর আপাতত স্থগিত রাখা হোক। করোনার বৃহত্তর সংকটের উল্লেখ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এনপিআর স্থগিতের এই আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেছেন, জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা ১ এপ্রিল থেকে। কিন্তু এই মুহূর্তে স্টেট মেশিনারি বা রাজ্য প্রশাসনের কাঠামোকে ব্যস্ত রাখতে হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য। গোটা দেশের সামনে করোনা মহামারীর মোকাবিলাই এখন বৃহত্তম চ্যালেঞ্জ। তাই আপাতত এনপিআর স্থগিত রাখা হোক।

সরকারি একটি সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জেরে এনপিআর পিছনোর ভাবনাচিন্তা করছে কেন্দ্রও। কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, প্রতি দশ বছর অন্তর জাতীয় জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষার কাজ হওয়ার কথা। সর্বশেষ এনপিআর হয়েছিল ২০১০ সালে। সম্প্রতি নাগরিকত্ব আইন বা সিএএ বিরোধিতার সূত্রে এনপিআর নিয়েও আপত্তি জানায় বিরোধী রাজনীতিকদের একাংশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...