Monday, June 8, 2026

সাংবাদিকের টুইট শেয়ার করলেন বিগ বি

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে দেশ জুড়ে পালিত হচ্ছে ‘জনতা কার্ফু’। এর মধ্যেই এই বিষয় নিয়ে এক সাংবাদিকের করা টুইট শেয়ার করলেন স্বয়ং বলিউডের শাহেনশা। সাংবাদিক ইন্দ্রনীল রায় নিজের টুইটার হ্যান্ডেলে সবার কাছে আবেদন জানান, সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত ‘জনতা কার্ফু’-র পরে দেশবাসী যেন ওয়ার্ল্ড কাপ জয়ের মতো উৎসব শুরু না করেন। অর্থাৎ রাত নটায় ‘জনতা কার্ফু’ শেষ হয়ে যাওয়ার পরেও যেন দলবদ্ধভাবে সবাই রাস্তায় নেমে করোনা সংক্রমণ রোধের যে পদক্ষেপ সরকারের তরফে করা হচ্ছে সেটাকে বানচাল না করে দেন। তাঁর করা এই টুইটটি নিজের টুইটার হ্যান্ডেলে রিটুইট অর্থাৎ শেয়ার করেন অমিতাভ বচ্চন।

এর আগেও দেখা গিয়েছে, জনসচেতনতা বাড়াতে বিগ বি নিজের টুইটার হ্যান্ডেলে নানা বার্তা দিয়েছেন। জন সচেতনতামূলক প্রচারেও সামিল হয়েছেন। এবার এক সাংবাদিকের টুইট শেয়ার করে শুধু সচেতনতার বার্তাই দিলেন না, একইসঙ্গে সংবাদমাধ্যমকেও তিনি সম্মানিত করলেন বলে মত নেটিজেনদের।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...