Monday, March 23, 2026

পুরভোটের জন্য চুনকাম করা দেওয়ালে সচেতনতার প্রচার চালাচ্ছে সিপিএম

Date:

Share post:

করোনার জেরে কলকাতা-সহ রাজ্যের পুরভোট এখন বিশবাঁও জলে। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই স্থগিত রাখা হয়েছে পুরভোটের সমস্ত কাজ। রাজনৈতিক দলগুলিও পুরভোট ভুলে এখন সচেতনতা কাজে নেমে পড়েছে।

তারই অঙ্গ হিসাবে আজ, রবিবার জনতা কার্ফুর দিন দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকায় একটু অন্য ধরনের কর্মসূচি নিয়েছেন সিপিএমের জনাকয়েক কর্মী-সমর্থক। তা দেওয়ালে দেওয়ালে কোন রাজনৈতিক প্রচার নয়, বরং সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করছেন, সতর্ক করছেন।

পুরভোটের প্রচারের জন্যই নেতাজি নগর এলাকায় এই দেওয়ালগুলি চুনকাম করেছিল সিপিএম। এখন সেই চুনকাম করা দেওয়ালে তারা করোনা নিয়ে সতর্কতামূলক প্রচার করছেন। সেইসঙ্গে মানুষ কোনও সমস্যায় পড়লে সকলে যেন সরকারি হেল্পলাইনে ফোন করেন, সেই নম্বরটিও ফলাও করে লিখে দিয়েছেন সিপিএম কর্মী সমর্থকরা। তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষও।

Related articles

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...