Monday, April 6, 2026

স্যানিটাইজার-এর আকাল! জেনে নিন ঘরে বানানোর সহজ উপায়

Date:

Share post:

গোটা বিশ্ব কাঁপছে নভেল করোনাভাইরাসের ভয়ে। এরই মধ্যে দেখা দিয়েছে মাস্ক এবং স্যানিটাইজার-এর আকাল। এই আকাল মেটানোর জন্য বাড়িতেই তৈরি করে ফেলা যেতে পারে স্যানিটাইজার।

উপকরণ:
⚫সার্জিকাল স্পিরিট
⚫অ্যালোভেরা জেল
⚫এসেনশিয়াল অয়েল

সার্জিক্যাল স্পিরিট স্যানিটাইজার এরমধ্যে দেওয়ার কারণ শুধুমাত্র এর মধ্যে ৬০ শতাংশ অ্যালকোহল থাকে বলে। এই সার্জিকাল স্পিরিট সরাসরি ত্বকে মাখলেও মরে যেতে পারে ভাইরাস। তবে ক্ষতি হতে পারে ত্বকের। এই কারণে সার্জিক্যাল স্পিরিটের সলিউশন তৈরি করে ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরা জেল দেওয়ার কারণ, বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহৃত হয়ে আসছে। ত্বকে কোনভাবেই কোনও র‌্যাশ যাতে না বের হয় সেই কারণেই এই সলিউশনে দেওয়া হচ্ছে অ্যালোভেরা জেল। এর মধ্যে থাকবে এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলের বদলে ব্যবহার করা যেতে পারে যেকোনো বডি অয়েল বা নারিকেল তেল।

তৈরির পদ্ধতি

ধরা যাক, ১০০ মিলিলিটার সার্জিকাল স্পিরিট নেওয়া হল। এর সঙ্গে সাধারণ অ্যালোভেরা জেল চারভাগের একভাগ বা ২৫ মিলি লিটার মেশানো হবে। এরপর এর সঙ্গে মেশানো হবে এসেনশিয়াল অয়েল বা নারিকেল তেল ১৫ থেকে ২০ ফোটা। এরপর কোন কাঠের চামচ দিয়ে এই তিনটে মিশ্রণকে ভালো করে মেলানো হবে।
এরপর একটি পরিষ্কার বোতল নেওয়ার পর গরম জল দিয়ে বোতলটিকে স্টেরিলাইজ করে নিতে হবে। তৈরি করা সলিউশন টি বোতলে ঢেলে নিলেই হয়ে উঠবে ব্যবহারযোগ্য স্যানিটাইজার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...