Monday, February 9, 2026

করোনার জের, স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কাজ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ পিছিয়ে দেওয়া হলো। রবিবার এক বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, করোনার জেরে লকডাউনের কারণে সংসদের কলকাতা সহ সব রিজিওনাল অফিস

২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষা পরবর্তী কাজ যেমন, উত্তরপত্র জমা দেওয়া বা উত্তরপত্র বিলি বন্টন ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। উত্তরপত্র রাখা থাকবে পরীক্ষকদের কাছে। পরবর্তী নোটিশ দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংসদ। তবে উত্তরপত্রের যাবতীয় কাজ শেষ করে রাখতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, করোনা সতর্কতায় ইতিমধ্যে ২৩, ২৫ এবং ২৭ মার্চের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হয়েছে একাদশ শ্রেণীর পরীক্ষা।

spot_img

Related articles

শওকতের বয়ান আসলে ‘আবেগ’, বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকেই দায়ী করলেন কুণাল

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর যখন ঘরে ঘরে খুশির হাওয়া, ঠিক তখনই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার...

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প...

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ...

সমাপ্ত হল আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব, সেরার পুরস্কার জিতল কোন সিনেমাগুলি?

রবিবার সপ্তাহ হল সমাপ্ত হল ৪র্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়া ( International Sports Film Festival of...