Tuesday, June 23, 2026

লকডাউনে, চিকিৎসা মহলের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

করোনা সংক্রমণ রোধে সোমবার বিকেল পাঁচটা থেকে রাজ্যে লকডাউন করা হচ্ছে। এর জেরে বন্ধ থাকবে পরিবহন। ফলে, হাসপাতালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে সমস্যা দেখা দেবে। এর প্রেক্ষিতে হাসপাতাল সংলগ্ন এলাকায় অর্থাৎ হোটেল, গেস্ট হাউজে তাঁদের রাখার ব্যবস্থা করছে রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু ট্রেন, মেট্রো, বাস অটো, বন্ধ থাকায় তাঁদের পক্ষে যাতায়াত করা সমস্যা হয়ে দাঁড়াবে। সেই কারণেই হাসপাতালের কাছেই কোনও হোটেল, গেস্ট হাউজে তাঁদের থাকার বন্দোবস্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...