Monday, March 23, 2026

ডাক্তারদের ধন্যবাদ জানাতে ভোলেননি দরিদ্র মানুষটিও! এই মুহূর্তের ভাইরাল ভিডিও

Date:

Share post:

এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একবার আপনিও দেখুন৷

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার ‘জনতা কার্ফু’র দিন বিকেল ৫টায় গোটা দেশ বাড়ির বারান্দা, ব্যালকনিতে এসে হাততালি দিয়ে, শাঁখ বাজিয়ে গোটা দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
দেশবাসী বুঝেছেন, সঙ্কটের মুহূর্তেও যাঁরা জীবনপণ করে লড়াই করছেন, সেই স্বাস্থ্যকর্মীরাই এখন দেশকে রক্ষা করতে পারেন। সে কারনেই তাঁদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

আর সেই অভিবাদন-কর্মসূচির একটি ভিডিও ইতিমধ্যেই
ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-তে দেখা যাচ্ছে, একজন দরিদ্র মানুষ, তাঁর ঝুলিটি কাঁধে নিয়ে রবিবার বিকেল ৫টায় রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন৷ রোজকার খাবার জোগাড়ের জন্য তাঁকে হয়তো রাস্তায় আসতেই হয়েছে। কিন্তু তিনিও চিকিৎসকদের ধন্যবাদ জানাতে ভোলেননি। যখন গোটা দেশ হাততালি দিয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন, তখন তিনিও দাঁড়িয়ে পড়েছেন রাস্তায়। হাততালি দিয়ে তিনিও ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রকৃত রক্ষাকর্তাদের।

আর সেই ভিডিও-ই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...