Friday, June 19, 2026

মাস্ক-স্যানিটাইজার বিতরণের মধ্য দিয়ে মানুষের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

Share post:

দেশে যখনই সঙ্কট এসেছে পথে নেমেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার করোনাভাইরাস মোকাবিলায় ফের সচেষ্ট হয়েছে এই সংস্থা। কোভিড-১৯ সংক্রামন রুখতে সোমবার মাস্ক ও স্যানিটাইজারের বিলি করা হলো ভারত সেবাশ্রমের পক্ষ থেকে।

এখন গোটা দেশের মতোই কলকাতাতেও আকাল তৈরি হয়েছে মাস্ক ও স্যানিটাইজারের। অনেক মানুষ এখন তা সংগ্রহ করতে পারেননি। তাই এবার সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয়ের সামনে মাস্ক স্যানিটাইজার বিতরণ এই কর্মসূচির সূচনা করেন স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, মাস্কের আকাল পড়েছে। অনেক সাধারণ ও গরীব মানুষ তা সংগ্রহ করতে পারছেন না। তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের এমন উদ্যোগ।

সাধারণ মানুষের পাশাপাশি সঙ্ঘের সন্ন্যাসীদেরও মাস্ক ও স্যানিটাইজারের বিতরণ করা হয়।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...