Monday, April 6, 2026

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মুকেশ আম্বানি

Date:

Share post:

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসার জন্য করোনা হাসপাতাল তৈরি করলেন তিনি।

দেশের প্রথম করোনা হাসপাতাল তৈরি করতে সময় লেগেছে দু সপ্তাহ। সোমবার মুম্বইয়ে ওই হাসপাতালের উদ্বোধন করা হয়। বর্তমানে ওই হাসপাতালে ১০০ জন করোনা আক্রান্তের চিকিৎসা সম্ভব। রিলায়েন্স সূত্রে খবর, বিদেশ থেকে করোনা চিকিৎসার জন্য এক লক্ষ কিট আনা হচ্ছে।
করোনা মোকাবিলায় রিলায়েন্স ইন্ডাস্ট্রি বেশ কিছু ঘোষণাও করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে রিলায়েন্স। সংস্থা জানিয়েছে, প্রতিদিন এক লক্ষ মাস্ক তৈরি করা হবে। আপৎকালীন ভিত্তিতে রোগী বহনকারী গাড়িকে বিনামূল্যে জ্বালানি দেওয়া হবে। পাশাপাশি দেশের মহামারীর কারণে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংস্থা। অন্যদিকে এই পরিস্থিতিতে কাজ বন্ধ থাকলেও, অস্থায়ী কর্মীদের বেতন দেবে রিলায়েন্স।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...