Friday, April 3, 2026

লকডাউন উপেক্ষা: উত্তর ২৪ পরগনার বাজারে ভিড়

Date:

Share post:

লকডাউন উপেক্ষা করে, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর ২৪ পরগনার সবজি এবং মাছের বাজারে চলছে দেদার কেনাবেচা। বারাকপুর শিল্পাঞ্চলের বেলঘড়িয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দহের দোপেরে আড়ত, ওয়ারলেস মোড়, শ্যামনগর বাসুদেবপুর, কাঁকিনাড়ার পানপুর আড়ত, বারাসতের কাছারি বাজার-সহ বিভিন্ন জায়গায় বিধি-নিষেধের তোয়াক্কা না করে চলছে ভিড় করে বিকিকিনি। কেউ বলছেন, “মজুূত আছে কী করবো?”, কেউ বলছেন, ‘স্থানীয় থানা থেকে অনুমতি নিয়ে খুলেছি’। কারও মতে, “আামরা এই আওতার বাইরে”। প্রশাসনের সামনেই চলছে ভিড় করে বাজার করা। বাজারে দাম ঠিক আছে কি না তা দেখতে গিয়েছেন ইবি দফতরের কর্মীরা। কিন্তু তাঁরাও কোনোরকম সচেতনতার কথা, বোঝানোর চেষ্টা করছেন না বলে অভিযোগ।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...