Sunday, June 21, 2026

মানুষের জীবনের থেকে অর্থনীতি প্রধান হয়ে দাঁড়ালো, তাই লকডাউন হচ্ছে না

Date:

Share post:

গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে মারণ রোগ করোনা। পাকিস্তানের অবস্থাও রীতিমতন ভয়াবহ। সোমবার রাত পর্যন্ত পাওয়া খবরে পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৪। সংখ্যার নিরিখে যা ভারতের দ্বিগুণ। তা সত্ত্বেও কোন হেলদোল নেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। লকডাউনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইমরান।করোনা রুখতে আপাতত সব দেশই বৈদেশিক বাণিজ্য বন্ধ রেখেছে, আর তাতেই বেজায় সমস্যায় পড়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, করোনাভাইরাস রুখতে যদি এই মুহূর্তে দেশের লকডাউন করা হয়, তাহলে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে। যা সামাল দেওয়া পাকিস্তানের পক্ষে সম্ভব হবে না। পাক রাজনৈতিক মহলের একাংশের দাবি ভাইরাসের তাণ্ডব রুখতে যখন লকডাউন সবথেকে ভালো পথ, তখন সে পথ বেছে না নিয়ে ইমরান গোটা দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...