Sunday, June 21, 2026

নিজের অবৈজ্ঞানিক পোস্ট টুইটার হ্যান্ডেল থেকে মুছলেন বিগ বি

Date:

Share post:

অবৈজ্ঞানিক পোস্ট টুইটার হ্যান্ডেল থেকে মুছলেন বিগ বি। রবিবার বিকেল পাঁচটায় জরুরি পরিষেবায় জড়িত ব্যক্তিদের ধন্যবাদ জানাতে হাততালি, কাঁসর ঘণ্টা, না পেলে থালা বাজাতে বলেছিলেন নরেন্দ্র মোদি। সেইমতো বিকেল পাঁচটায় ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যাকে নিয়ে বাড়ির ছাদে উঠে হাততালি দেন এবং ঘণ্টা বাজান অমিতাভ বচ্চন। সেই ছবি এবং ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেন। এত পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু তারপর অমিতাভ বচ্চন লেখেন, শুধু জরুরি পরিষেবায় নিযুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপনই নয়, ২২ মার্চ অমাবস্যা। এই দিন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অশুভ শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী হয়। বিকেল পাঁচটা নাগাদ চাঁদ একটি নতুন নক্ষত্র ‘রেবতী’-র সামনে দিয়ে যাবে। এই সময় যদি বিশাল শব্দ তরঙ্গ সৃষ্টি করা যায় তাহলে করোনার শক্তিকে খর্ব করা যাবে। এই পোস্ট সমালোচনার ঝড় ওঠে। সবাই বলেন অমিতাভ বচ্চনের মতো একজন মানুষ কীভাবে এরকম অবৈজ্ঞানিক পোস্ট করতে পারলেন! জবাবে অমিতাভ জানান, একজন তাঁর কাছে এই পোস্ট ফরওয়ার্ড করেছিলেন। তার ভিত্তিতে এই পোস্ট করেছেন বিগ বি। কিন্তু সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি মুছে দেন বলিউডের শাহেনশাহ।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...