Monday, May 18, 2026

ভোট দিতে পারবেন না আলিয়া? নাগরিকত্ব ইস্যুতে আটকে বলিউডের ‘গাঙ্গুবাঈ’!

Date:

Share post:

দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। ছোট থেকে বড় সকলের মুখেই ভোট পুজোর আলোচনা। প্রথম দফার ভোটে দক্ষিণের বিনোদন জগতের (South Indian Entertainment Industry) তারকাদের দেখা গেছে। তবে বলিউডের (bollywood) ভোট এখনও বাকি। প্রতিবার নির্বাচনে সেলিব্রেটিদের ভোট দিতে যাওয়ার ছবি পেজ থ্রি জুড়ে ঝলমল করে। কিন্তু সেই তালিকায় এবার জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়িকা আলিয়া ভাটের (Alia Bhatt) নাম নেই। এবারে ভোট দিতে পারবেন না রণবীর-পত্নী! কেন? শ্যুটিং-এর ব্যস্ততা নাকি অন্য কোনও কারণ? আসলে শুধু এবার নয়, কোনও বারেই দেশে ভোট দিতে পারেন না অভিনেত্রী। তিনি যে ভারতীয় নাগরিকই নন (Alia Bhatt is not Indian citizen)!

টিনসেল টাউনের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এই মুহূর্তে আলিয়ার নাম উজ্জ্বল। ক্যারিয়ারে একাধিক কমার্শিয়াল ছবির পাশাপাশি নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন ভিন্ন স্বাদের ছবিতেও। এই মুহুর্তে ঘরকন্যা আর কাজ দুটোই চুটিয়ে উপভোগ করছেন। মহেশ কন্যা রাজ কাপুর পরিবারের ‘বৌমা’ হলেও, তিনি ভারতের নাগরিক নন। তাই ভোট দিতে পারেন না আলিয়া। আলিয়ার মা সোনি রাজ়দান (Soni Rajdan) ব্রিটেনের নাগরিক। সেই কারণে নাগরিকত্বের পরিচয়পত্র বলছে আলিয়াও ব্রিটেনবাসী। আর এই নির্বাচন ভারতীয়দের, তাই দেশের ভোট উৎসব উদযাপন করতে পারবেন না নায়িকা। তবে শুধুমাত্র আলিয়া একের নন, আরও অনেক সেলিব্রেটি রয়েছেন, যাঁরা এদেশে ভোট দিতে পারেন না। ক্যাটরিনা কাইফ, ইমরান খান, জ্যাকলিন ফার্নান্ডিজ়, নোরা ফতেহি- দের অবস্থাও আলিয়ার মতোই। স্ত্রী না পারলেও মা এবং বোনকে নিয়ে রণবীর কাপুর অবশ্যই ভোট দিতে যাবেন বলেই জানিয়েছেন।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...