Wednesday, June 24, 2026

ইউটিউবকে টক্কর দিতে তৈরি এলন মাস্কের ‘এক্স’!

Date:

Share post:

গুগল বনাম এক্সের (Google vs X) টক্কর শুরু। এলন মাস্কের X এবার সকলকে চমকে দিয়ে খুব তাড়াতাড়ি একটি টেলিভিশন অ্যাপ আনতে চলেছে যা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেবে গুগল মালিকানাধীন YOUTUBE-কে। এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছেন X-এর সিইও লিন্ডা ইয়াক্কারিনো (Linda Yaccarino)জানিয়েছেন ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিন- সব বদলে ফেলার জন্য আসছে এক্স। এমনকই শীঘ্রই স্মার্ট টিভিতে X টিভি অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম এনগেজিং কনটেন্ট আসছে বলে ঘোষণা করেছেন তিনি।

এলন মাস্ক মানেই একের পর এক উদ্ভাবনী প্রযুক্তির প্রকাশ। গাড়ি থেকে মহাকাশযান, ডিজিটাল অ্যাপ থেকে এবার টিভি অ্যাপ- ফের নিজের ক্যারিশ্মা দেখাতে চলেছেন ধনকুবের। Linda যে তথ্য প্রকাশ করেছেন তাঁর থেকে এটা পরিস্কার যে মাস্কের X প্ল্যাটফর্ম এমন এক মাধ্যম লঞ্চ করতে চলেছে যেখানে উচ্চ মানের ভিডিও (High Qualitry Video) আপলোড করতে পারবেন ব্যবহারকারীরা। আজকের দিনের ইউটিউবের জনপ্রিয়তার কথা মাথায় রেখে X টিভি অ্যাপ-এর যা ইউজার ইন্টারফেস হতে চলেছে তা অনেকটা YTএর মতোই হতে চলেছে বলে IANS রিপোর্ট সূত্রের খবর। কেন এই মাধ্যম বেছে নেবেন ডিজিটাল দুনিয়ার বাসিন্দারা? জানা যাচ্ছে এখানে ট্রেন্ডিং ভিডিও অ্যালগরিদম মেনে ভিডিও পাবেন ব্যবহারকারীরা। সঙ্গে AI-পাওয়ার্ড বিষয় থাকবে এবং ক্রস ডিভাইস এক্সপেরিয়েন্স নিতে পারবেন ব্যবহারকারীরা। YT-এর মতো ইচ্ছেমতো ভিডিও সার্চ করে খুঁজে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। AI-প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে ট্রেন্ডিং অ্যালগরিদম তৈরি করা হয়েছে যাতে সবার আগে সবচেয়ে প্রথমে সেই সময়ের ভিডিও কনটেন্ট হাতে কাছে পান ব্যবহারকারীরা।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...