Wednesday, June 24, 2026

আদালতের সমন পেলেন সঞ্জয় দত্ত- তামান্না ভাটিয়া!

Date:

Share post:

নির্বাচনী আবহে রাজনৈতিক নেতাদের সমন পাঠানোর ঘটনা নতুন নয়, তবে এবার আদালতের নোটিশ পেলেন দুই বলিউড অভিনেতা (Bollywood Actor)। বি-টাউনে জানা গেছে অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের (IPL Streaming Case)সঙ্গে নাম জড়ানোয় এবার বড় বিপাকে সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া (Sanjay Dutta- Tamanna Bhatiya)। সূত্র বলছে, ভায়াকম ১৮-এর (Viacom-18) তরফ থেকেই অভিযোগ আনা হয়। এই সংস্থা জানিয়েছে, ফায়ার প্লে নামে এক অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। যেহেতু আইপিএলের স্বত্ত্ব ভায়াকমের কেনা, তাই এর ফলে সংস্থার ক্ষতি হচ্ছে। আর ভায়াকমের হয়ে প্রচার করার কারণেই বিপাকে পড়লেন সঞ্জয় ও তামান্না (Sanjay Dutta- Tamanna Bhatiya)।

আদালতের তরফে যে সমন পাঠানো হয়েছে তাতে আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরা দিতে হবে। যদিও ২৩ এপ্রিল সঞ্জয় দত্তর হাজিরা থাকলেও, তামান্না অনুপস্থিত ছিলেন। ‘ফায়ার প্লে’ নামে ওই অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং মোবাইল ব্যবহারকারীদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। মাত্র ৫০০ টাকা দিলেই এই অ্য়াপের মাধ্যমে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা। এবার এই প্ল্যাটফর্মের প্রচারের সঙ্গে যুক্ত থাকার কারণেই এবার আইনি সমস্যায় বলিউডের দুই তারকা। যদিও এই নিয়ে সেলেব্রেটি মহলে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...