Monday, March 23, 2026

করোনা সংকট: ছ’মাসের জন্য মুক্তি পেলেন খালেদা জিয়া

Date:

Share post:

দু’বছর পর ছ’মাসের জন্য জেলমুক্ত হলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

বিশ্বজোড়া করোনা মহামারীর জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৭ বছরের কারাদণ্ড সাময়িক স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করল শেখ হাসিনা সরকার। একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়াকে ছ’মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে। এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। করোনাজনিত পরিস্থিতিতে মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লিগ সরকার। জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। বুধবার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ থেকে মুক্ত হয়ে ভাইয়ের বাড়ি উঠেছেন কারামুক্ত নেত্রী।

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...