Friday, June 19, 2026

কোয়ারেন্টাইন সেন্টার গড়তে রাজ্যকে ‘ফোর্ট রায়চক রিসর্ট’ দিলেন হর্ষ নেওটিয়া

Date:

Share post:

মানবিকতার নির্দশন রাখলেন এ রাজ্যের বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া।

করোনা-আগ্রাসনের মোকাবিলায় তাঁর ‘দ্য ফোর্ট রায়চক রিসর্ট’টিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য রাজ্য সরকারের হাতে তুলে দিলেন হর্ষ নেওটিয়া। ওই রিসর্টে ৩০টি স্যুইট রয়েছে। সবকটিই ব্যবহার করা যাবে করোনা মোকাবিলার জন্য। ইতিমধ্যে স্থানীয় এসডিও’র হাতে রিসর্টটি তুলেও দেওয়া হয়েছে। ২-১ দিনের মধ্যেই সেখানে কাজ শুরু হবে। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেছেন, ‘গোটা দেশের মতো এই রাজ্যেও ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবায় আরও পরিকাঠামো গড়ে তোলার। তাই রাজ্য সরকারকে আমরা সাহায্য করছি মাত্র।’ করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন হাসপাতালে করোনা ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড বাড়ানোর পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজে কেবল করোনা চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে দরকার হতে পারে আরও পরিকাঠামোর। এই পরিস্থিতিতে হর্ষ নেওটিয়ার নেওয়া পদক্ষেপকে অভিনন্দন জানাচ্ছেন সকলেই।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...