Wednesday, March 18, 2026

BREAKING: কমলনাথের ইস্তফার সাংবাদিক সম্মেলন কভার করা সাংবাদিক করোনা আক্রান্ত, চাঞ্চল্য!

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে রক্ষা নেই। আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতেও। এবার মধ্যপ্রদেশের ভোপালে একই পরিবারে একইসঙ্গে দুই করোনায় আক্রান্ত-এর হদিশ মিললো। ওই পরিবারের বাবা ও মেয়ের সন্ধান মিলল, যাঁরা কোভিড-১৯ পজিটিভ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি পেশায় একজন নামী সাংবাদিক। তিনি সম্প্রতি মধ্যপ্রদেশের আস্থা ভোটে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের সাংবাদিক সম্মেলন (যে সম্মেলনে কমলনাথ ইস্তফার কথা ঘোষণা করেন) কভার করেছিলেন।

তাঁর মেয়ে আবার গত ১৭ মার্চ লন্ডন থেকে ফিরেছেন। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মনে করা হচ্ছে, বিদেশ ফেরত মেয়ের থেকেই বাবার শরীরে করোনা সংক্রমণ হয়েছে। এই খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই সাংবাদিকের স্ত্রী, পুত্র ও পরিচারকের রিপোর্ট নেগেটিভ বের হয়েছে।

spot_img

Related articles

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...