Tuesday, April 7, 2026

লক ডাউন ব্রেকে হাজরা মোড়ে লাঠিচার্জ পুলিশের, স্প্রে জীবাণু মুক্ত করা হল রাস্তা

Date:

Share post:

লক ডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। লক ডাউন ভাঙার জন্য দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। আজ, বুধবার সকালে হাজরা, কালীঘাট ও রাসবিহারী মোড়ে পুলিশ টহল দেয়। প্রথমে জনতার কাছে পুলিশ জানতে চায়, কেন তারা ঘরের বাইরে। যাদের উত্তরে সন্তুষ্ট হয়নি তাদের লাঠির ঘা দিয়ে এলাকা ছাড়া করেছে পুলিশ।

তবে লক ডাউনে অনেকেই আইন মেনেছেন। কালীঘাট মন্দির চত্বরে বুধবার ছিল শুনশান। বন্ধ ছিল দোকান। এমনকী, কালীঘাটের মন্দিরের সমস্ত গেট বন্ধ করা ছিল। কোনও পুণ্যার্থী এদিন মন্দির চত্বরের আসেননি।

পাশাপশি, দক্ষিণ কলকাতার রাস্তাও রাসায়নিক দিয়ে পরিষ্কার করে কলকাতা পুরসভা। করোনার জীবানু রাস্তায় মারতে সকালেই অত্যাধুনিক মেশিন দিয়ে রাস্তায় স্প্রে করে কলকাতা পুরসভার কর্মীরা। এককথায় করোনার যুদ্ধে জয়ী হওয়ার জন্য সকাল থেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন কলকাতা পুরসভার কর্মী ও কলকাতা পুলিশ।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...