Tuesday, March 24, 2026

করোনার জেরে স্থগিত এনপিআর- এর কাজ

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তার জেরে পিছিয়ে গেল এনপিআর অর্থাৎ জাতীয় জনসংখ্যাপঞ্জির কাজ।

১ এপ্রিল থেকে এনপিআর-এর কাজ শুরু হওয়ার কথা ছিল। সেপ্টেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা পুরো প্রক্রিয়া। কিন্তু প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষণা করার ফলে সেই কাজ আপাতত সম্ভব না। শুধু এনপিআর নয়। বন্ধ হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজও।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। করোনা থেকে বাঁচতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি। তিনি বলেন, ” দেশকে আর্থিক মূল্য দিতে হবে। কিন্তু ভারতবাসীর জীবন বাঁচানো এই সময় বেশি দরকার।” প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। তাই আপাতত এনপিআর এবং জনগণনার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...