Saturday, June 27, 2026

মোদির পরামর্শ উড়িয়ে অযোধ্যায় সদলবলে রাম-মূর্তি স্থানান্তরে যোগী আদিত্যনাথ

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসকে ঠেকাতে মঙ্গলবার রাতেই ২১ দিনের “জাতীয় লকডাউন” ঘোষণা করেছেন৷ গোটা দেশকে তিনি বলেছেন ঘরে থাকতে!

আর এই ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই নির্দেশ উড়িয়ে অযোধ্যায় রামের মূর্তি স্থানান্তরের কাজে বুধবার সকালে সদলবলে নামলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ করোনা আতঙ্কের মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ উড়িয়ে রামের মূর্তি স্থানান্তরের আচারে ব্যস্ত হলেন যোগী আদিত্যনাথ৷


দু’দিন আগে শোনা গিয়েছিলো, করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে এই অনুষ্ঠানটি পিছিয়ে যেতে পারে। কিন্তু যোগী চেয়েছেন অনুষ্ঠান হোক। আর তাই সব বিধি ভেঙ্গে এদিন সকালে সরানো হলো রামের মূর্তি৷

ঠিক হয়েছে, মন্দির তৈরি না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী শেডের তলায় রাখা থাকবে মূর্তিটি।
বুধবার ভোরবেলা রাম জন্মভূমিতে থাকা একটি টিনের শেডের তলা থেকে রামের প্রতিমা স্থানান্তরিত করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপাতত ওই মূর্তি সরিয়ে ফাইবার দিয়ে তৈরি অস্থায়ী শেডের তলায় রাখা হয়েছে। ওই স্থানে মন্দির তৈরি না হওয়া পর্যন্ত এখানেই রাখা থাকবে মূর্তিটি। এই অনুষ্ঠানটিকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের প্রথম পর্বের সূচনা বলে অভিহিত করে টুইট করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

লকডাউন চলাকালীন জারি করা এক নির্দেশে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বলেছিল, “জনসাধারণের জন্য সমস্ত উপাসনালয় বন্ধ থাকবে”। সেই নির্দেশকেও বুড়ো আঙুল দেখালেন আদিত্যনাথ৷

অযোধ্যা প্রশাসন অনেক আগ ইতিমধ্যেই ২ এপ্রিল পর্যন্ত শহরে তীর্থযাত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে সতর্কতার কারনে৷ তার মাঝে কেন স্বয়ং মুখ্যমন্ত্রীই ভাঙলেন বিধি,
এ নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে৷
ঘটনাস্থল থেকে পাওয়া নানা ছবি ও ভিডিওতে সাফ দেখা গিয়েছে শহরের বহু বিশিষ্ট সাধুদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী প্রার্থনা করছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রধানসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...