Wednesday, June 24, 2026

হেমন্তের অন্তর্বর্তী জামিনে ইডি-র রিপোর্ট তলব, PMLA কোর্টে ধাক্কা

Date:

Share post:

সোমবার একদিকে সুপ্রিম কোর্টে জামিন আরও বিলম্বিত হল, অন্যদিকে বিশেষ আর্থিক তছরুপ (PMLA) আদালতে খারিজ হয়ে গেল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) জামিনের আবেদন। সর্বোচ্চ আদালতে জামিনের আবেদনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের উদাহরণ তুলে ধরা হয়। এই মামলায় সর্বোচ্চ আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।

আর্থিক তছরুপ মামলায় ৩১ জানুয়ারি গ্রেফতার হন ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচির পিএমএলএ (PMLA) আদালতে এই মামলার শুনানি চলছিল। সেখানে সোমবার জামিন নাকচ হয় হেমন্তের।

অন্যদিকে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টে যে আবেদন করেছিলেন হেমন্ত, তা খারিজ হয়ে যায়। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন হেমন্ত। সেই মামলায় সোমবার হেমন্তের আবেদনের প্রেক্ষিতে ইডি-র জবাব তলব করে সর্বোচ্চ আদালত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...