Friday, April 3, 2026

পশ্চিমবঙ্গ করোনা আপডেট: শেষ ২৪ ঘন্টার রিপোর্ট স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে! কেন দেখে নিন

Date:

Share post:

দেশে বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়লেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপাতত সন্তোষজনক।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। নতুন করে কাউকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। একমাত্র বৃহস্পতিবার সকালে ধরা পড়া নয়াবাদের করোনা আক্রান্ত পৌঢ়কে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

এই মুহূর্তে রাজ্যে ২৫ হাজার ৯৬ জনকে নিজেদের বাড়িতেই আইসলেশনে রাখা রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জনকে আইসলেশনে যাওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আর ৭৩ জন ভর্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

এদিকে, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ উপসর্গ থাকায় ৫৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৭ জনের রিপোর্ট এসেছে। একমাত্ৰ সঙ্কটে থাকা নয়াবাদের পৌঢ়ের রিপোর্টই করোনা পজিটিভ।

উল্লেখ্য, রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৬৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০টি রিপোর্টে ভাইরাস মিলেছে। করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ১ জনের।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...