Saturday, April 4, 2026

করোনা-মৃতের শেষকৃত্যে সাহসী ভূমিকা, ২ কর্মীকে ধন্যবাদ জানালো পুরসভা

Date:

Share post:

সামাজিক দায়িত্ব পালনের স্বীকৃতি৷

কলকাতায় প্রথম এবং একমাত্র করোনা- আক্রান্তের মৃত্যুর পর সেই মরদেহের শেষকৃত্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিলো৷ মৃতের পরিবারের সকলেই কোয়ারেন্টাইনে থাকার কারনে রাজ্য সরকার ওই মরদেহের শেষকৃত্যের দায়িত্ব দেয় কলকাতা পুরসভাকে৷ পুরসভার তরফে নিমতলা মহাশ্মশানে ওই শবদেহের সৎকারের ব্যবস্থা করে৷ কিন্তু মরদেহ মহাশ্মশানে পৌঁছানোর পরই পুরসভারই কিছু সৎকার- কর্মী ও স্থানীয় কিছু বাসিন্দা ওই মহাশ্মশানে বাধার সৃষ্টি করেন অবৈজ্ঞানিক কিছু ভ্রান্ত ধারনার বশবর্তী হয়ে সৎকার-কর্মীরাও দায়িত্ব পালন করতে অস্বীকার করে৷


ওই সময় যখন এক সামাজিক সংকট তৈরি হচ্ছিলো, তখনই এগিয়ে আসেন নিমতলা মহাশ্মশানের ২ সৎকার- পুরকর্মী মুন্না মল্লিক ও মীনাদেবী মল্লিক৷ করোনা-আক্রান্তের দেহ সৎকার করার কাজে সেদিন এই ২ পুরকর্মী নিজেদের নিয়োজিত করে সাহসিক ভূমিকা পালন করেন৷ এক সামাজিক সংকট থেকে শহর মুক্তি পায় এই ২ পুরকর্মীর জন্যই৷ সেই রাতেই এই দুই কর্মীকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন বলে জানিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।

প্রতিশ্রুতি মতো ডেপুটি মেয়র অতীন ঘোষের তরফে ডেপুটি হেলথ অফিসার ডাঃ বাসুদেব মুখোপাধ্যায় নিমতলা মহাশ্মশানের কর্মী মুন্না মল্লিক ও শ্রীমতী মীনাদেবী মল্লিকের হাতে একটি অভিনন্দনপত্র-সহ ৫ হাজার করে টাকা তুলে দেন৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...