Tuesday, April 7, 2026

লকডাউনের জের, সঙ্কটে খাটাল মালিকরা

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সঙ্কটের মুখে পড়েছে একাধিক ব্যবসা। যার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার খাটাল মালিকদের দুধের ব্যবসা। খাটালের অধিকাংশ দুধ যায় বিভিন্ন মিষ্টির দোকান, রেস্তোরাঁ, ও বিভিন্ন খাদ্য প্রস্তুতকারক সংস্থার কাছে। লকডাউনের কারণে বন্ধ মিষ্টির দোকান, রেস্তোরাঁ।

কলকাতার গনেশ টকিজ বাজার দুধ বিক্রির জন্য বিখ্যাত। এখান থেকে প্রচুর দুধ যায় বিভিন্ন দোকানে। কিন্তু জেলা থেকে যে দুধের গাড়ি আসছে, তা ঢুকতে দিচ্ছে না পুলিশ। এদিকে দুধ সংরক্ষণের পরিকাঠামো নেই। যার জেরে সংকটে ব্যবসা। অন্যদিকে বিচুলির দাম বেড়েছে ২০০ গুণ। খাটাল মালিকরা জানাচ্ছেন, গত তিনদিন ধরে বিচুলির বদলে ঘাস আর জল খাইয়ে মহিষদের রাখতে হয়েছে। সঠিক পরিচর্যা না করলে মৃত্যু হবে মহিষদের।

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...