Tuesday, April 7, 2026

লকডাউনের মধ্যেই মহানগরে গুলি!

Date:

Share post:

লকডাউনের মধ্যেই কলকাতায় চলল গুলি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানা এলাকায়। ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, ২ নম্বর লেক ক্যাম্পের কাছে একটি ফাঁকা জায়গায় মদ্যপান করছিলেন কয়েকজন যুবক। সেই সময় কোনও বিষয় নিয়ে তাঁদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই সময় টিঙ্কু শীল ওরফে পুচকে এবং জয় দাস নামে দুই  যুবকের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় পিন্টু দাস নামে এক ব্যক্তির। তাঁরা সবাই শরৎ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা।  অভিযোগ, মারামারির মধ্যেই পুচকে একটি দেশি সিঙ্গল শটার বার করে গুলি চালান। গুলি লাগে পিন্টুর পায়ে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। প্রথমে এমআর বাঙুর, এবং পরে এসএসকেএমহাসপাতালে আহত পিন্টুকে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। পুচকে ও তাঁর জয়কে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি। পুলিশ সূত্রে খবর, পুচকে, পিন্টু ও জয় এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত।
ঘটনার পরেই এলাকায় নজরদারি আরও বাড়িয়েছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, গুন্ডাদমন শাখাকে শহরের বেআইনি মদ বিক্রেতাদের উপর নজরদারি করতে বলা হয়েছে।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...