Sunday, June 14, 2026

করোনা উপসর্গ বর্তমান, তবুও নিয়ে যাওয়া হল না হাসপাতালে, অমানবিক বেসরকারি সংস্থা

Date:

Share post:

করোনা মোকাবিলায় লড়ছে গোটা দেশ। বেলেঘাটা আইডি সহ সমস্ত সরকারি হাসপাতালের ডাক্তাররা দিবারাত্র পরিশ্রম করছেন এই মারণ রোগ প্রতিহত করতে। সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন সংস্থাগুলিকে আপাতত ২১ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। করোনা ভাইরাসের কোনরকম অনুসর্গ দেখা দিলে সরকারি হাসপাতালে যোগাযোগ করার কথা বলা হচ্ছে বারবার। তবুও এর উল্টো ছবি আসানসোলের বারাবনিতে। বারাবনি থানার অন্তর্গত একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন চন্দন। গত ৪-৫ দিন ধরে গায়ে জ্বর, গলা ব্যথা, সঙ্গে সর্দি কাশি। তবুও তাঁকে নিয়ে যাওয়া হল না কোনও সরকারি হাসপাতালে ।পাড়ার ডাক্তার দেখে চিকিৎসা করে ফেলে রাখা হলো কারখানারই একটি ঘরে। সেটাই নাকি আইসোলেশন ।যদিও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কোনরকম সর্দি-জ্বর নেই চন্দনের। শুধুমাত্র গ্যাসের সমস্যা, যা অতি সহজেই ওষুধে সেরে যাবে। প্রশ্ন একটাই গোটা দেশজুড়ে যেখানে সুরক্ষার নিশ্চিদ্র পাঁচিল তৈরি করা হয়েছে, সেখানে এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতা কি ডেকে আনবে না চরম বিপদ?

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...