Sunday, March 15, 2026

অবশেষে আশার আলো, ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে করোনা রোখার রাস্তা আবিষ্কার

Date:

Share post:

করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে পৃথিবীতে। ১৪৫ টি দেশ লড়াই চালাচ্ছে এই মারণ রোগের বিরুদ্ধে। কোন নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি এখনো। এরইমধ্যে আশার আলো। ক্যালিফোর্নিয়ার একদল বিজ্ঞানী বাজার চলতি ৬৯ টি ওষুধ এবং কিছু রাসায়নিক যৌগের কথা উল্লেখ করেছেন, যা করোনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে পারে। এই দলে রয়েছেন কিছু ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীও। তাঁদের গবেষণাপত্রটি ‘বায়োআরএক্সআইভি’ নামে একটি বিজ্ঞান সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে এই ওষুধগুলোর মধ্যে বেশকিছু ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেসারে ব্যবহার করা হয়। তাদের রিসার্চ অনুযায়ী মানবদেহের ৩৩২ টি প্রোটিন এই ভাইরাসটি কে সংক্রমিত করতে সাহায্য করে। চিহ্নিত 69 টি সাধারন বাজার চলতি ঔষধ, এই প্রোটিন গুলিকে নিয়ন্ত্রণ করে। 69 টি ওষুধের মধ্যে ২৫টি ওষুধকে করোনা চিকিৎসায় অনুমোদন দিয়েছে ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...