Wednesday, June 24, 2026

বেলেঘাটা আইডি’র কোনও ডাক্তার বা স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত নন, স্পষ্ট জানালো স্বাস্থ্য ভবন

Date:

Share post:

এখনও পর্যন্ত রাজ্য ও শহরে যাঁরা করোনা আক্রান্ত তাঁদের প্রায় সকলেরই চিকিৎসা চলছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। স্বাভাবিকভাবে এই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে মারণ করোনাভাইরাসে আক্রান্ত থাকার একটা প্রবণতা থেকেই যায়। এরই মধ্যে রটে যায় আইডি হাসপাতালের চিকিৎসক ডাঃ যোগীরাজ নাকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবরটিকে ভুয়ো বলে দাবি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এমন কঠিন সময়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে স্বাস্থ্য দফতর।এই গুজব ও মিথ্যা খবর প্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় রাজ্য স্বাস্থ্য দফতর অভিযোগ দায়ের করছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হচ্ছে, কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হননি। তাঁরা সারা রাজ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিজ নিজ দায়িত্ব অক্লান্তভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...