Wednesday, June 24, 2026

হু হু করে করোনা ছড়াচ্ছে আমেরিকায়, আক্রান্তের সংখ্যা টপকে গেল চিনকেও

Date:

Share post:

ইউরোপের ইতালি, স্পেনের পর মারণ করোনাভাইরাস প্রবলভাবে থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞদের অনুমান, করোনার নতুন ভরকেন্দ্র এখন আমেরিকা। ট্রাম্পের দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮৫ হাজার ৬০০। এই হিসেব ছাড়িয়ে গিয়েছে চিনের আক্রান্তের সংখ্যাও। চিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮১ হাজার ৩৪০। এই তুলনামূলক পরিস্থিতি দেখে বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে কীভাবে সংক্রমণের নতুন ভরকেন্দ্র হয়ে উঠছে আমেরিকা। এদেশে এখনও পর্যন্ত করোনার বলি ১৩০০। সুস্থ হয়ে উঠেছেন ১৮৬৮। করোনার আঘাতে সবচেয়ে বেশি জেরবার নিউইয়র্ক ও নিউঅর্লিন্স। ভেন্টিলেটর, টেস্টকিট, মাস্ক ও সুরক্ষা পোশাকের ঘাটতি দেখা দিয়েছে। নিউঅর্লিন্সে সম্প্রতি মার্ডি গ্রাস উৎসব ঘিরে বিপুল জনসমাগম হয়েছিল। সেখান থেকেই সংক্রমণ দ্রুত ছড়িয়েছে বলে প্রশাসনের অনুমান। এদিকে গোটা বিশ্বে করোনায় মৃত্যু ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে চিনকে পিছনে ফেলে দিয়েছে ইউরোপের দুই দেশ। ইতালিতে করোনার বলি ৮২২০, স্পেনে ৪৩৬৬। করোনার উৎসস্থল চিনে এই সংখ্যাটা ৩২৯২।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...