Saturday, June 13, 2026

দিল্লিতে আটকে থাকা রাজ্যের শ্রমিকদের পাশে শুভেন্দু,পাঠালেন খাবার, অর্থ

Date:

Share post:

দিল্লিতে আটকে পড়া অসহায় বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই শ্রমিকদের জন্য চাল-ডাল, শাকসব্জি ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেওয়ার পাশাপাশি অর্থসাহায্যও পাঠিয়েছেন শুভেন্দু। বাংলার শ্রমিকরা আটকে আছে শুনে খোঁজখবর নিয়ে শুভেন্দু অধিকারী জানতে পারেন, কেশপুর সহ দুই মেদিনীপুরের বেশ কিছু মানুষ সেখানে রয়েছেন। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তের শ্রমিকরাও সেখানে রয়েছেন। এক ভিডিওতে শ্রমিকরাই জানাচ্ছিলেন তাঁদের অসহায় অবস্থার কথা। এই ভিডিও দেখেই উদ্যোগী হন শুভেন্দু৷ ওই ভিডিওতে দেখা যায়, একটা ঘরে কয়েকজন যুবক বসে রয়েছেন। তাঁরা সকলেই দিল্লি ও আশপাশের এলাকায় বিভিন্ন কারখানায় বা সংস্থার দপ্তরে কাজ করেন। একটা ঘর ভাড়া নিয়ে ৮-১০জন করে থাকেন। করোনায় লকডাউন চলাকালীন তাঁদের কাজকর্ম বন্ধ। মালিক বেতন দেননি। ঘরেই আটকে রয়েছেন তাঁরা। ভিডিওতে তাঁরা জানিয়েছিলেন, যা টাকা ছিল, তা মাসের শেষে ফুরিয়ে এসেছে। রেশন তোলারও পয়সা নেই। বর্তমান পরিস্থিতিতে পরিচিত দোকানদাররাও বাকিতে জিনিস দিচ্ছে না। তাঁরা কার্যত না খেয়েই দিন কাটাচ্ছেন। খবর পাওয়া মাত্র তাঁদের আর্থিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করেন শুভেন্দু অধিকারী। নিত্যপ্রয়োজনীয় জিনিসও পাঠিয়েছেন তিনি।

Related articles

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...