Friday, June 26, 2026

লকডাউনের মধ্যেই অগ্নিকাণ্ড শিলিগুড়িতে

Date:

Share post:

লকডাউনের মধ্যেই শনিবার ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল শিলিগুড়ির কুমারটুলির ৪টি বাড়ি। তার মধ্যে ২টো বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। বাকি দুটো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গায়ে গায়ে লাগানো বাড়ি হওয়ায় আরও দুটো বাড়ির টিনের চাল খুলে দেওয়া হয়। এদিকে আগুনের জেরে হুলুস্থুলু পড়ে যায় ওই এলাকায়। খবর পেয়েই দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের চেষ্টায় আগুন বেশি ছড়াতে পারেনি। ঘটনাস্থলে যান উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর পরিমল মিত্র। তিনি জানান, এই বাড়িগুলোর মধ্যে একটি বাড়িতে সোফা, কুশন বানানোর কাজ হত। রান্না করার সময় সেখান থেকেই আগুন লেগে যায়। ফোম থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। এলাকার যুবকরা প্রাথমিকভাবে আগুন নেভানো শুরু করেন। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...