Wednesday, February 11, 2026

বড় খবর ! করোনা ভাইরাসের নতুন পরীক্ষা পদ্ধতি, এবার ৫ মিনিটেই মিলবে রিপোর্ট

Date:

Share post:

করোনাভাইরাস মোকাবিলা করার নতুন দিগন্তের খবর মিলেছে৷ করোনাভাইরাসের পরীক্ষায় এবার আরও কম সময়ে মিলবে রিপোর্ট৷

একটি মার্কিন সংস্থা দাবি করেছে যে তাদের অত্যাধুনিক পরীক্ষা মাত্র ৫ মিনিটেই বলে দিতে পারবে যে কোনও ব্যক্তি COVID-19 এ আক্রান্ত কিনা৷ শুধু তাই নয়, কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম নতুন এই প্রযুক্তি।

মার্কিন সংস্থাটি দাবি করেছে, আমেরিকা প্রশাসন নাকি মান্যতা দিয়েছে এই প্রযুক্তিকে৷
বর্তমানের এই পরীক্ষা পদ্ধতিতে প্রায় ২ দিন বা তার বেশি সময় লাগে রিপোর্ট পেতে৷ নতুন পদ্ধতিতে রিপোর্ট পেতে নাকি লাগবে মাত্র ৫ মিনিট৷ মার্কিন সংস্থা অ্যাবট ল্যাবরেটরিজ দাবি করেছে তাদের অত্যাধুনিক পরীক্ষায় মাত্র ৫ মিনিটেই জানা যাবে কোনও ব্যক্তির শরীরে ওই মারণ রোগ COVID-19 বাসা বেঁধেছে কিনা। আর খুব অল্প সময়ে করোনা সংক্রমণ ধরা গেলে অনেক আগেই দমানো যাবে করোনা-দৈত্যকে৷ সংস্থার দাবি অনুযায়ী, ছোট টোস্টারের আকারের এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত হলে তা জানা যাবে ৫ মিনিটে। পাশাপাশি যন্ত্রটি আকারে ছোট হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে।

অ্যাবট ল্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতেও বলেছে, ইতিমধ্যেই মার্কিন খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বা FDA করোনাভাইরাস সনাক্ত করতে সক্ষম করোনা- সংক্রমণ পরীক্ষার জন্যে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই যন্ত্রটি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানিয়ে দেবে। যন্ত্রটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইনফ্লুয়েঞ্জা এ এবং বি, স্ট্রিপ এ এবং আরএসভি পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে বলে খবর।
প্রায় সারা বিশ্ব জুড়ে, করোনা ভাইরাস এবং এই রোগের সংক্রমণ ক্রমাগত বাড়ছে। বর্তমানে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে দিন-রাত এক করে খেটে চলেছেন একদল বিজ্ঞানী। পাশাপাশি এই ভাইরাসকে চিহ্নিত করার জন্যে পরীক্ষা-কিটও তৈরির চেষ্টা চলছে। বর্তমানে, একজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা জানতে কম করে দু’দিন বা তারও বেশি সময় লাগছে।

এর আগে জার্মানির রবার্ট বোশ- GMBH সংস্থা দাবি করেছিলো, তারা আড়াই ঘণ্টারও কম সময়ের মধ্যে কোন ব্যক্তি কোভিড ১৯ এ আক্রান্ত কিনা তা নির্ণয় করতে সক্ষম। বোশের দাবি অনুযায়ী এই নতুন পরীক্ষার জন্যে তারা নিজেদের স্বাস্থ্য-সুরক্ষা বিভাগের তৈরি ভিভালিটিক মলিকুলার ডায়াগনস্টিক্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে। ওই ডিভাইসটি ইতিমধ্যেই হাসপাতাল, ল্যাবরেটরি এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে ছড়ানো ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া সহ বেশ কয়েক ধরণের ব্যাকটিরিয়া এবং ভাইরাল রোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়েছে। এই যন্ত্রটি আগামী এপ্রিল মাস থেকে জার্মানিতে পাওয়া যাবে এবং আন্তর্জাতিক বাজারেও এটি বিক্রি হবে।

এক বিবৃতিতে বোশের চিফ এক্সিকিউটিভ অফিসার ভলকমার ডেনার বলেছেন, “এই যন্ত্রের সাহায্যে সংক্রামিত রোগীদের অনেক দ্রুত চিহ্নিত করা যায় এবং আলাদা করা যায়।” এই পরীক্ষার সহ অংশীদার উত্তরাঞ্চলীয় আইরিশ মেডিকেল সরঞ্জাম নির্মাতা র‌্যান্ডক্স ল্যাবরেটরিজ লিমিটেডও।

COVID-19 কে আগে আগে শনাক্ত করতে পারলেই এক অনেকটাই রুখে দেওয়া যাবে। জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে এই পরীক্ষা পদ্ধতি ভাল হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ওই দুটি দেশে করোনা সংক্রমণের সংখ্যা নগণ্য।এদিকে ঠিকমতো পরীক্ষা করে রোগ নির্ণয় করতে না পারায় এখন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইতালিতে। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ ছুঁই ছুঁই, মারা গেছেন ১৯ জন রোগী।

spot_img

Related articles

পোল্ট্রি শিল্পে নয়া দিশা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু দ্বাদশ আন্তর্জাতিক মেলা

পূর্ব ভারতের বৃহত্তম পোল্ট্রি উৎসবের ঢাকে কাঠি পড়ল তিলোত্তমায়। মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হল দ্বাদশ...

ঢিলেমি নয়, শুনানি পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন! কাউন্সিলর-বিএলএ-দের বৈঠকে নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

ফের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর-বিএলএ ১ এবং বিএলএ ২ নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সহায়িকার নামে কি ‘মগজধোলাই’? নিজের ছবি লাগানো কোশ্চেন-ব্যাঙ্ক বিলি ত্রিপুরার মন্ত্রীর

পরীক্ষার আগে পড়ুয়াদের সহায়তার নামে স্রেফ আত্মপ্রচারের ঢাক বাজানো, না কি কিশোর মনে রাজনীতির রং লাগানোর সুপরিকল্পিত ছক?...

গোয়ালিয়রের নবগ্রহ মন্দিরে দুর্ঘটনা! পদপিষ্ট হয়ে মৃত ১, আহত ৬

মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ডাবরা শহরে নবগ্রহ মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার মন্দিরে কলস যাত্রার সময়ে ভক্তদের হুড়োহুড়িতে...