Monday, March 23, 2026

ট্রেনে আইসোলেশন ওয়ার্ড তৈরিতে উদ্যোগী কেন্দ্র

Date:

Share post:

এবার ট্রেনের কামরাতে আইসোলেশন ওয়ার্ড তৈরি করছে ভারতীয় রেল। ট্রেনের কামরাতে আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ কেবিন বানিয়ে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা আগেই ভেবেছিল মোদি সরকার। সেইমতো তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড।

১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। স্থল-জল-আকাশ সহ বন্ধ যাত্রীবাহী ট্রেন। তবে পণ্যবাহী রেল পরিষেবা চালু আছে। করোনা চিকিৎসার জন্য আরও কিছু হাসপাতাল তৈরি রাখতে সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি দিয়েছিলেন ক্যাবিনেট সচিব। গ্রামীণ এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়ালে প্রয়োজনে রেল কোচকে আইসোলেশন ওয়ার্ড বানিয়ে ব্যবহার করার পরিকল্পনা করে কেন্দ্র।

কারণ দেশের গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত নয়। একাধিক জায়গায় নেই আইসোলেশন ওয়ার্ড। কোন জায়গায় সেই সব রেল কোচ রাখা হবে, তার বিদ্যুৎ সরাবরাহ কীভাবে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ব্যাপারে প্রথম উদ্যোগ নিচ্ছে পশ্চিম রেল। ইতিমধ্যেই কোন কোন জোনের কোন কোন স্টেশনে কোয়ারেন্টাইন কোচ রাখা হবে তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর।
রেল সূত্রে খবর, ২০ হাজার কোচকে এই ভাবে কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। সারা দেশে এখন ১২,৬১৭টি দূরপাল্লার ট্রেন রয়েছে। তাতে মোট ২৩ থেকে ৩০টি কোচ রয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কাউকে আইসোলেশনে রাখতে হলে সরাসরি ওই ট্রেন-হাসপাতালেই অ্যাডমিট করা যেতে পারে। চিকিৎসা শুরু হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবার সরবরাহ করবে প্যান্ট্রি কার।

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...