Saturday, April 4, 2026

শিশু হাসপাতালে ভর্তি রোগীর অভিভাবকদের খাওয়ালো কাঁকুড়গাছি অভিযান ক্লাব

Date:

Share post:

ফুলবাগানের কাছে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি থাকা দূর-দূরান্ত থেকে আসা শিশু-রোগীর অভিভাবকদের সব সময় হাসপাতালেই থাকতে বলে কর্তৃপক্ষ ৷ ফলে এই লকডাউনের সময়ও অসংখ্য শিশু-রোগীর অভিভাবকদের হাসপাতালেই থাকতে হচ্ছে৷ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসা এই অভিভাবকরা দো-বেলা খাবেন কোথায় ? ফলে কার্যত অভুক্তই থাকতে হচ্ছে অসংখ্য শিশু-রোগীর বাড়ির লোকজনকে৷

গত দু’দিন ওই হাসপাতালে এই দুর্ভাগ্যজনক চিত্র দেখার পর শনিবার কাঁকুড়গাছি অভিযান ক্লাবের তরফে এই ধরনের প্রায় ৩০০ অভুক্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়। বেশ কিছু ফুটপাতবাসীকেও এদিন দেওয়া হয় এই রান্নাকরা খাবার৷ কাঁকুড়গাছি অভিযান ক্লাবের সম্পাদক রঞ্জিত দে জানিয়েছেন, “নিজেদের সীমিত সামর্থ্য অনুযায়ী কর্মকর্তারা এগিয়ে এসে আপাতত আগামী ৭ দিন এভাবেই তাঁরা রান্নাকরা খাবার দিয়ে যাবেন৷ ক্লাবের তরফে গৌতম সোম চৌধুরি, উত্তম সাহা, বিশাল খান্ডেলওয়াল, অভীক দাস এই খাবার বিতরনে উদ্যোগ নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব রঞ্জিত দে, ওসি ফুলবাগান থানার ওসি সি এন সিং, এই হাসপাতালের সুপার প্রমুখ বিশিষ্টরা৷ এই কঠিন সময়ে এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসিত হয়েছে৷

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...