Monday, March 23, 2026

লকডাউনে কাজ হবে না, আরও সুসংগঠিত স্ট্র্যাটেজি’র প্রয়োজন ছিলো, তোপ প্রশান্ত কিশোরের

Date:

Share post:

শুধু লকডাউন করে কোনও কাজ হবে না।
করোনাভাইরাসের সঙ্গে লড়তে ভারতের আরও সুসংগঠিত স্ট্র্যাটেজি’র প্রয়োজন ছিলো।

শনিবার এভাবেই কেন্দ্রের লকডাউন সিদ্ধান্তকে দুষেছেন নির্বাচন-কৌশলী প্রশান্ত কিশোর। এর আগেও ২১ দিনের লকডাউনকে তোপ দেগে একাধিক টুইট করেছেন প্রশান্ত কিশোর৷
এবার তিনি লিখেছেন, “শুধু লকডাউন নয়, ভারতের আরও ভালো কিছু দরকার ছিলো৷”
এর আগে এই সিদ্ধান্তকে পরিকল্পনাহীন বলে দেগেছিলেন তিনি৷ এই টুইটে তিনি বলেছেন, “আমরা প্রত্যেকে আশাবাদী। কিন্তু তার মধ্যেও তিক্ত সত্যিটা হল আমাদের আরও সংঘবদ্ধ কৌশল প্রয়োজন। শুধু লকডাউন করে সংক্রমণ দূর করা যাবে না। আমাদের দেশে প্রতি ১ লক্ষে ১০ জনেরও কম মানুষের নমুনা পরীক্ষা হচ্ছে। চিকিৎসা ও আইসোলেশন- পরিকাঠামোর অবস্থা হতাশজনক। ভারতের আরও ভালো প্রাপ্য।”

শুক্রবারও তিনি লকডাউনের সমালোচনায় সরব হয়ে টুইট করেছিলেন। লিখেছিলেন, “মানুষকে প্রস্তুত হতে না দিয়েই, শুধু দেখানোর জন্য চাপিয়ে দেওয়া হয়েছে এই লকডাউন। আপনারা দেখুন ভারত কত দ্রুত পরিস্থিতি সামাল দিচ্ছে! এই বার্তা দিতেই পরিকল্পনাহীন এই লকডাউনের ঘোষণা।

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...