Friday, June 26, 2026

মহিলা ক্রেতার কাশির জের, ২৭ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ফেলে দিল গ্রসারি স্টোর!

Date:

Share post:

করোনা ভাইরাসের আতঙ্ক এমনই জাঁকিয়ে বসেছে গোটা বিশ্বে যে হ্যানোভারের একটি গ্রসারি স্টোরে কেনাকাটি করতে গিয়ে শুধুমাত্র কেশে ছিলেন এক মহিলা ক্রেতা। আর সেই কারণে প্রায় ২৭ লক্ষ টাকার খাদ্যসামগ্রী ফেলে দিলেন ওই স্টোর কর্তৃপক্ষ । বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এমন ধরনের কাশিকে মোটেই ‘নিরাপদ’ মনে করেননি ‘গেরিটি সুপারমার্কেট’ কর্তৃপক্ষ। মহিলার কাশির ছোঁয়াচ লেগেছে, এমন সব বেকারি সামগ্রী, মাংস ও জিনিসপত্র ফেলে দেন তাঁরা। এর ফলে পেনসিলভ্যানিয়ার এই গ্রসারি স্টোরে ফেলা গিয়েছে প্রায় ৩৫ হাজার ডলারের (প্রায় ২৭ লক্ষ ৩৬ হাজার টাকা) খাবার!
এমনকি , ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ছড়ানোর অভিযোগে ওই মহিলার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হয়েছে।
কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। আপাতত তাঁর মানসিক সমস্যার চিকিৎসা করানো হচ্ছে।
যদিও মহিলা দাবি করেছেন , তিনি নিছকই মজা করেছিলেন। কিন্তু তাঁর ছোঁয়া লাগা সবকিছুকে যে এ ভাবে ফেলে দেওয়া হবে, সেটা ভাবতে পারেননি। স্টোর চেনের মালিক জো ফাসুলা জানান, পুরো দোকান ডিসইনফেক্ট করা হয়েছে।
পেনসিলভ্যানিয়ার ওই মহিলারও করোনা সংক্রমণের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...