Saturday, June 27, 2026

‌স্প্যানিশ ফ্লু থেকে করোনা, যুদ্ধে জিতলেন ১০১ বছরের বৃদ্ধ

Date:

Share post:

এই দু চোখ দিয়ে দেখেছিলেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯২০ সালে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ফ্লু- তে। বয়স তখন মাত্র ১ বছর। এবার ১০১ বছরের যোদ্ধা করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে জিতে ফিরলেন।

১০১ বছরের স্প্যানিশ বৃদ্ধ। নাম, ‘‌মি.‌ পি’‌। যমের মতো দাঁড়িয়ে ছিল কোভিড–১৯। তার কবলেও গেলেন না। একগাল হেসে সুস্থ হয়ে ফিরে এলেন বাড়ি।

ইতালির এই বাসিন্দা আক্রান্ত হন করোনায়। ইতালির রিমিনি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ডেপুটি মেয়র গ্লোরিয়া লিসির তথ্য অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। রক্ত পরীক্ষায় তার শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে। কোয়ারেন্টাইন করে রাখা হয় তাকে।

করোনার জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যে ইতালিতে মৃত্যু হয়েছে ১০ হাজার মানুষের। সেই ইতালিতে সুস্থ হয়ে উঠলেন ১০১ বছরের ‘ যুবক ‘। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি। এখনও বিশ্বের সবথেকে বরিষ্ঠ নাগরিক ‘‌মি.‌ পি’, যিনি এই সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন।
‘‌মি.‌ পি’- র জন্ম ১৯১৯ সালে। সে সময় স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে সারা দুনিয়ায় মারা গেছিলেন ৩০ থেকে ৫০ মিলিয়ন মানুষ। তার এই যুদ্ধ জয় আশার আলো দেখাল করোনা আক্রান্তদের।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...