Saturday, June 27, 2026

তুফানগঞ্জে বাজার বসছে খেলার মাঠে

Date:

Share post:

এত সর্তক বার্তা প্রচার করার পরও লকডাউন মানছে না সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী জানান, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। আর রোজই মানুষ সেই বাহানাকে কাজে লাগিয়ে ঘরের বাইরে বেরোচ্ছেন। আর এর জেরেই সৃষ্টি হচ্ছে বড় জামায়াতের। ভিড় থেকে বিরত থাকতে তুফানগঞ্জ শহরের বাজার তুফানগঞ্জ মহকুমার ক্রীড়া সংস্থার মাঠে স্থানান্তরিত করা হয়। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ভারতেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সময় খোলা থাকবে বাজার দোকানসহ অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। কিন্তু এই পরিস্থিতিতে পুরনো সবজি ও মাছ বাজারে প্রচুর পরিমাণে বড় জমায়েত হচ্ছিল। তাই রবিবার সকালে বাজার স্থানান্তরিত করা হয়। চেয়ারম্যান অনন্ত কুমার বার্মা বলেন, বড় ও খোলা জায়গার ফলে মানুষ সুস্থভাবে দূরত্ব বজায় রেখে সকলে বাজার করছেন। একই সাথে আরও দুটি বাজার স্থানান্তরিত করা হয় তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের চিড়িখানা এবং ২ নম্বর ব্লকের ঘোগরা কুটি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে। সেখানে এক সবজি ব্যবসায়ী বলেন বাজার স্থানান্তরিত করাতে সবাই দূরত্ব বজায় রেখেই সবজি কিনছেন। এই ভাইরাসের হাত থেকে বাঁচতে এই পদ্ধতিই সমাধানের রাস্তা দেখাতে পারে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...