Monday, March 23, 2026

জিতেছে বাংলা: চিকিৎসাধীন ৩ করোনা আক্রান্তের রিপোর্ট নেগেটিভ

Date:

Share post:

করোনার বিরুদ্ধে যুদ্ধে আজকের দিনটা বাংলার, এমনটা আমরা বলতেই পারি। আজ, রবিবার রাজ্যের ৩ করোনা নমুনার রিপোর্ট নেগেটিভ মিলেছে। বড়সড় সাফল্যের মুখে বেলেঘাটা আইডি হাসপাতাল।

সকালেই বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রথম করোনা আক্রান্ত আমলা পুত্রের প্রথম নমুনা নেগেটিভ এসেছে। সোমবার তার দ্বিতীয় নমুনার রিপোর্ট মিলবে।

এদিকে হাসপাতাল আরও খবর, এদিন দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর আক্রান্ত আরও ২ জন চিকিৎসাধীনের শরীরে কোনও সংক্রমণ মেলেনি। এরাই প্রথম আক্রান্ত হয়েছিলেন। রাজ্যে প্রথম আক্রান্ত আমলা পুত্রের পর হাবড়ার বাসিন্দা তরুণী এবং বালিগঞ্জের লন্ডন ফেরত যুবকের বাবা, এই ৩ জনের শরীরেই করোনার সংক্রমণ মেলে।

তবে সাফল্যের মাঝে কিছুটা খারাপ খবরও আছে। কোভিড-১৯ মারণ ভাইরাসে আক্রান্ত বালিগঞ্জের লন্ডন ফেরৎ যুবকের দ্বিতীয় পরীক্ষার রিপোর্টেও পজিটিভ মিলেছে। তালিকায় রয়েছে তাঁর মাও।

Related articles

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...