Thursday, June 11, 2026

লন্ডনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, দেশে ফেরার করুণ আর্জি বাঙালি গবেষকের

Date:

Share post:

লন্ডনে যেভাবে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, তার জেরে কলকাতারই এক বাঙালি গবেষক পড়ুয়া বাড়ি ফিরতে চাইছেন । যদিও এখনও পর্যন্ত ভারতীয় দূতাবাসের কোনও সবুজ সংকেত দেয়নি। ফলে রীতিমতো কপালে ভাঁজ দেবাঞ্জন মন্ডলের । বর্তমানে তিনি ইউনাইটেড কিংডম-এর হুডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা দেবাঞ্জন জানিয়েছেন, করোনাভাইরাস এতটাই থাবা বসিয়েছে যে, বর্তমানে ইউনাইটেড কিংডম জুড়ে লকডাউন-এ চলছে। তবে শুধু দেবাঞ্জন নয় ভারতের প্রায় ৩০০ জন পড়ুয়া আটকে রয়েছেন ইউকেতে।
তিনি আরও জানিয়েছেন, সবাই এখানে বাড়িতে আইসোলেশনে আছে। করোনা ভাইরাস কার্যত কমিউনিটির মধ্যে ছড়াতে শুরু করেছে। প্রত্যেক দিন গড়ে ১০০ জন করে মারা যাচ্ছে এই দেশে। অবস্থা এমনই যে এখানে লকডাউন এর সময়সীমা ৬ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই এই খবরে চিন্তার ভাঁজ ডোমজুড়ের শ্রীমনি পাড়ার মন্ডল বাড়িতে। তাঁরা চাইছেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদ্যোগ নিক।

Related articles

মৃত ৩ ভারতীয় নাবিক! হামলা নিয়ে মুখ খুলল আমেরিকা

ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় প্রাণ হারালেন ৩ ভারতীয় নাবিক (Indian Sailors Death)। হামলার...

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...