Sunday, June 28, 2026

শিবরাজ চেয়ারে বসতেই জ্যোতিরাদিত্যর বিরুদ্ধে তদন্তে ইতি!

Date:

Share post:

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কমল নাথ। চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি -র শিবরাজ সিং চৌহান। শিবরাজ মুখ্যমন্ত্রী হওয়াই এবার ‘ খুশির কারণ ‘ সদ্য বিজেপি যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার।

আর্থিক তছরুপের অভিযোগে মধ্যপ্রদেশের অর্থনৈতিক অপরাধ শাখা জ্যোতিরাদিত্যের বিরুদ্ধে তদন্ত শুরু করে। কংগ্রেস ত্যাগ করার পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে কমল নাথ সরকার। সুরেন্দ্র শ্রীবাস্তবের অভিযোগের ভিত্তিতে ১২ মার্চ গোয়ালিয়রে মামলা শুরু হয়। তবে শিবরাজ চেয়ারে বসায় আপাতত স্বস্তিতে জ্যোতিরাদিত্য। তাঁর বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ২২ জন বিধায়ক বিজেপিতে যোগ দেন। যার জেরে কার্যত ভেঙে যায় কমল নাথ সরকার। ইস্তফা দেন কমল নাথ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...