Thursday, April 30, 2026

লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের ভিড় !

Date:

Share post:

লকডাউন উপেক্ষা করে দিল্লি বাসস্ট্যান্ডে হাজার হাজার মানুষের ভিড় বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল দিল্লির কেজরিওয়াল সরকার কে।
করোনার সংক্রমণ নিয়ে যখন উদ্বেগে চিকিৎসকরা, তখন এই ভিড় কী করে মানল দিল্লি সরকার, তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র ।
করোনা সতর্কতায় দেশজুড়ে লকডাউন উপেক্ষা করেই দিল্লির বাস স্ট্যান্ডে হাজার-হাজার মানুষ বাড়ি ফেরার জন্য সকাল থেকে ভিড় করেন। যে ভিড় রাত এগারোটাতেও দেখতে পাওয়া যায় ।
দেশজুড়ে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লির মতো একই ছবি উত্তরপ্রদেশেও। সেখানে বর্ডার ক্রস করে নিজের রাজ্যে ফিরতে চাইছেন শ্রমিকরা। বিষয়টি সামলাতে উত্তরপ্রদেশের সরকার তাদের বাসের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপরেই ভিড় বাড়তে শুরু করে। শনিবার সকাল থেকে বাস ধরার জন্যে কয়েক হাজার মানুষ ভিড় করেন বাসস্ট্যান্ডে । দুপুরের পর অবস্থা নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে পুলিশের । এই ঘটনায় প্রবল সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে । এমনকি এই পরিস্থিতি লকডাউনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে । ভিড় ফাঁকা করতে পুলিশি তৎপরতাও চোখে পড়েনি ।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...