Saturday, June 27, 2026

কোরান – গীতা মিশে গেলে, বেঁচে থাকে মানবতা

Date:

Share post:

অদ্ভুত আমার ভারত বর্ষ। এখানে বিশ্বনাথের ঘুম ভাঙ্গে বিসমিল্লাহ সানাই শুনে।দেশজোড়া করোনা আতঙ্কের মাঝেই হিন্দু মুসলিম সম্প্রীতির মালা গাঁথলো উত্তরপ্রদেশের বুলন্দশহর। বুলন্দশহরের প্রাচীন বাসিন্দা রবিশংকর। সম্প্রতি বার্ধক্যজনিত রোগে মারা গেলে, করোনা আতঙ্কের জেরে তার শেষ যাত্রায় সামিল হলো না আত্মীয়-স্বজন কেউই। চিন্তায় পড়ে যায় পরিবার।
খবর যায় পাশের মুসলিম মহল্লায়। সেখান থেকে ছুটে আসে একদল মুসলিম যুবক। তারাই বৃদ্ধের অন্তিম সৎকারের দায়িত্ব নেয়। এর পরের ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেরই জানা। মাথায় ফেজ টুপি, পরনে লুঙ্গি – ফতুয়া, মুখে রাম নাম। বৃদ্ধের অন্তিম যাত্রায় চলেছে তার আপনার মুসলিম ভাইরা। কোরান আর গীতা মিশে গিয়ে বেঁচে রইল মানবতা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...