Saturday, March 28, 2026

২০ জন মহিলা নিয়ে ‘সেলফ আইসোলশনে’ দিব্যি দিন কাটাচ্ছেন থাইল্যান্ডের রাজা!

Date:

Share post:

করোনা আতঙ্কে গোটা বিশ্বের মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন তখন বহাল তবিয়তে আছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। জার্মানির একটি বিলাসবহুল হোটেলের ‘সেলফ আইসোলশনে’ রয়েছেন তিনি। আর তাঁর সঙ্গে রয়েছেন পদস্থ কর্মচারীরা।
থাইল্যান্ডের রাজার সঙ্গে রয়েছেন ২০ জন মহিলা। জার্মান ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ এমনই দাবি করেছে । তারা জানিয়েছে , ৬৭ বছর বয়সী রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুক করেছেন। এই রাজার সঙ্গে রয়েছেন ২০ জন মহিলা।
জার্মান এই পত্রিকা জানাচ্ছে, মহিলারা ছাড়াও রয়েছেন অসংখ্য চাকরবাকর। তবে রাজার সঙ্গে তাঁর চার স্ত্রীর কেউ আছেন কিনা তা জানা যায়নি। কিন্তু থাইল্যান্ডের বাসিন্দারা এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন।
ইতোমধ্যে থাইল্যান্ডের টুইটারে ‘#হোয়াই ডু উই নিড আ কিং?’ ট্রেন্ড শুরু হয়েছে।
থাইল্যান্ডের আইনানুযায়ী,রাজাকে কেউ অপমান করলে কিংবা রাজার সমালোচনা করলে তার ১৫ বছরের জেল হতে পারে। এদিকে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন । মারা গিয়েছেন ৭ জন। গোটা দেশের মানুষ তীব্র আতঙ্কিত।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...