Monday, April 13, 2026

ঘরে ফেরা: অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হেঁটে বাড়ির পথে পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

দেশজুড়ে চলছে লকডাউন। কারখানা বন্ধ। তাড়িয়ে দিয়েছে মালিক। মাথা গোঁজার ঠাঁই নেই। পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে চেয়েছিলেন ভকিল। সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। দিল্লি থেকে রওনা হয়ে মেরঠ পৌঁছে রাস্তার মাঝেই জ্ঞান হারান দম্পতি।

দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে শয়ে শয়ে শ্রমিক, মজুরদের হাঁটতে দেখা গেছে। কেউ ভিড় করেছেন আনন্দ বিহার বাস টার্মিনাসে। বাস না পেয়ে হেঁটেই গ্রামে ফেরার চেষ্টা করেছেন কেউ। অনাহারে দীর্ঘপথ হাঁটতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও অনেক। মৃত্যুর খবরও সামনে এসেছে।

বুলন্দশহরের অমরগড়ে বাড়ি ভকিলের। দিল্লিতে দিনমজুরির কাজ করতেন তিনি। মাস খানেক আগে দিল্লিতে নিয়ে যান স্ত্রীকেও। দিল্লির হিংসার সময় থেকেই কাজ অনিশ্চিত হয়ে পড়ে। লকডাউন শুরু হতেই কারখানার ঝাঁপ ফেলে দিলেন মালিক। এমনকী মাইনের টাকাটাও দিতে রাজি হননি মালিক। তাই গ্রামে ফেরার চেষ্টা করেন তাঁরা।

দিল্লি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় গাদাগাদি তে বাসে উঠতে পারেননি। টানা দু’দিন এই প্রায় ১০০ কিলোমিটার পথ পেরিয়েছেন ভকিল ও তাঁর স্ত্রী। খাবার বলতে সঙ্গে ছিল শুধু জল। জানা গিয়েছে, মেরঠের সোহরাব গেটের কাছে জ্ঞান হারান এই দম্পতি। ছুটে যান স্থানীয়রা। খাবার, জল দেওয়া হলেও ধুঁকছিলেন ভকিল। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থাও ছিল সঙ্কটজনক। এরপর অ্যাম্বুলেন্সে চাপিয়ে তাঁদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...